সিলেট আলাপ ডেস্ক :আগামী ৯ মার্চ জাতীয় পার্টির দশম কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান এবং জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের বর্ধিত সভায় এ তথ্য দেন তিনি।
এ সময় কাউন্সিলের দিন দলের নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে বলে জানান তিনি।
রওশন বলেন, দেশে অর্থনৈতিক ক্রান্তিকাল চলছে।
মোকাবিলা না করতে পারলে বিপর্যয় নেমে আসবে। রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। বাজার তদারকি বাড়াতে হবে, ভেজালবিরোধী অভিযান জোরদার করতে হবে।
তিনি আরও বলেন, এইচ এম এরশাদের আদর্শ মুছে দিতে ইচ্ছুক ব্যক্তিরা জাতীয় পার্টি করার অধিকার রাখে না।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066