সিলেট আলাপ ডেস্ক :রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম) মনোনীত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, কর্তব্যনিষ্ঠা, সততা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম-সেবায়) তাকে ভূষিত করা হয়েছে।
আগামী ২৮ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসি মোহাম্মদ আলী মাহমুদকে এ পদক পরিয়ে দিবেন বলে জানা গেছে।
এ ব্যাপারে ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, এই অর্জন সামনের দিনগুলোতে মানুষের সেবায় তাকে আরও বেশি অনুপ্রাণিত করবে। তিনি সহকর্মী, কুলাউড়ার সাধারণ মানুষ ও সাংবাদিক মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066