
মুফিজুর রহমান নাহিদ: সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে এবং সেই সাথে মানুষের কল্যাণে পুলিশের নানাবিধ কাজের অংশ হিসাবে সিলেট জেলা পুলিশ সবসময় তৎপর।
এরই ধারাবাহিকতায় সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল এসআই (নিঃ) মোঃ খালেদ মিয়া ও এএসআই(নিঃ) মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে ২০/০২/২০২৪ইং তারিখ রাত্রে কানাইঘাট থানার পর্বতপুরের নজরুল ইসলাম হত্যা মামলার ঘটনায় জড়িত মূল আসামী ১। হোছন আহমদ (৫০), পিতা-মৃত সফর আলী, সাং-পর্বতপুর (রতনপুর), থানা-কানাইঘাট, জেলা-সিলেট এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ২। রাহিমা বেগম, স্বামী-ইব্রাহীম আলী, সাং-চরিপাড়া, মাঝরডি, থানা-কানাইঘাট, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীদ্বয়কে অদ্য ২১/০২/২০২৪ইং তারিখ যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066