সিলেট আলাপ ডেস্ক :ভারত-ইংল্যান্ডের চতুর্থ টেস্ট বাতিল করতে সন্ত্রাসী হামলার হুমকি দেয়া হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, হুমকির অভিযোগ উঠেছে ভারত সরকার ঘোষিত সন্ত্রাসীর তালিকায় থাকা গুরপতবন্ত সিং পান্নুনের বিরুদ্ধে। আগামীকাল রাঁচিতে শুরু হবে ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টেস্ট। জানা গেছে, গুরপতবন্ত সিং একটি ভিডিও বার্তার মাধ্যমে নিষিদ্ধ সিপিআইকে (মাওবাদী) অনুরোধ করেছে যেন চতুর্থ টেস্টে বিঘ্ন ঘটানো হয়। পিটিআই জানিয়েছে, সন্ত্রাসী হুমকির অভিযোগে ঝাড়খন্ড পুলিশ গুরপতবন্ত সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। রাঁচির উপকণ্ঠে হাতিয়া শহর পুলিশের ডিএসপি পিকে মিশ্র সংবাদ মাধ্যমকে বলেন, ‘রাঁচিতে ম্যাচ বাতিল করতে ইংল্যান্ড ও ভারতের দলকে হুমকি দিয়েছেন গুরপতবন্ত সিং। তিনি সিপিআইকেও (মাওবাদী) অনুরোধ করেছে, ম্যাচ বাতিল করতে যেন বিঘ্ন ঘটানো হয়। তথ্যপ্রযুক্তি আইনের অধীন ধুরওয়া থানায় তার বিরুদ্ধে এফআইআর গঠন করা হয়েছে এবং তদন্ত চলছে।’
ডিএসপি পিকে মিশ্র জানিয়েছেন, সন্ত্রাসী হামলার হুমকির পর চতুর্থ টেস্ট ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। রাঁচি পুলিশের এএসপি চন্দন কুমার সিনহা জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিতে চতুর্থ টেস্টে প্রায় ১ হাজার পুলিশ মোতায়েন করা হবে। ভারতের আরেক গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে একটি পুরুষ কণ্ঠ নিজেকে গুরপতবন্ত সিং পান্নুন বলে দাবি করেন।
মাওবাদীদের কমান্ডার রবীন্দ্র গানঝুকে তিনি ম্যাচের দিন মাঠে ঝামেলা তৈরির অনুরোধ করেন। ঝাড়খন্ডে ভারত সরকার কর্তৃক আদিবাসীদের জমি দখল এবং পাঞ্জাবে কৃষকদের জমি দখলের প্রতিবাদে মাঠে মাওবাদী ও খালিস্তানের পতাকা উত্তোলনের কথা বলেন। ভিডিওতে নিজেকে গুরপতবন্ত সিং দাবি করা ব্যক্তিটি ইংলিশ অধিনায়ক বেন স্টোকসকেও বাড়ি ফিরে যাওয়ার কথা বলেছেন। ২০২০ সালের জুলাইয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে বসবাস করা গুরপতবন্তকে সন্ত্রাসী ঘোষণা করে এবং ইন্টারপোলের লাল তালিকাভুক্ত দুষ্কৃতকারীদের তালিকায় রাখার অনুরোধ করেছিল। ভারতীয় বংশোদ্ভূত শিখ ধর্মাবলম্বী গুরপতবন্ত যুক্তরাষ্ট্র এবং কানাডার নাগরিক। ‘শিখস ফর জাস্টিস’ নামের একটি নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাতা তিনি।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// সবুজ

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066