জকিগঞ্জ সংবাদদাতা :জকিগঞ্জে ইনামতি প্রবাসী সমাজকল্যাণ সংস্থার বৃত্তি ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।শুক্রবার বিকেলে কসকনকপুর ইউনিয়নের ইউনিয়ন অফিস বাজারে বৃত্তি ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় কাতার প্রবাসী বদরুল ইসলাম নজরুলের সভাপতিত্বে এবং আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ও সংস্থার বাংলাদেশ প্রতিনিধি জামিল আহমদের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের শাহপরান রয়েল সিটির ডিরেক্টর ও ইনামতি প্রবাসী সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা সিদ্দিকুর রহমান পাপলু, হাফিজ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আতিয়ার রহমান, প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ দত্ত পুরকায়স্থ, সাংবাদিক এনামুল হক মুন্না, ইউপি সদস্য তাজুল ইসলাম, সংগঠক অজয় দত্ত পুরকায়স্থ প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে ক্বোরআন তেলাওয়াত শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সিনিয়র শিক্ষক জামিল আহমদ হেলাল।
অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীকে দেড়হাজার টাকা করে এবং দুইজনকে দুইটি উন্নতমানের সেলাই মেশিন বিতরণ করা হয়।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// সায়েম

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066