সিলেট আলাপ ডেস্ক :আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অগণতান্ত্রিক আচরণ করলে রাজপথের জবাব রাজপথেই দেবে আওয়ামী লীগ। সংসদ শুরুর দিনে যারা কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছে, নেতৃত্বের ব্যর্থতার জন্য তাদের দলীয় অফিস আগামী ৫ বছর কালো কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত। তাদের নেতাদের বাড়িঘরও কালো কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত।
সোমবার রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, সাংবিধানিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের শক্তি কারও নেই। আমরা দেশের প্রয়োজনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছি। অগ্রাধিকার ভিত্তিতে নিত্যপণ্যের মূল্যের বিষয়টি বিশেষ নজর দিচ্ছি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত সরকার। নির্বাচনে ৪১ ভাগেরও বেশি ভোটার অংশগ্রহণ করেছে, যেখানে ২৮ দল অংশ নিয়েছে। সাংবিধানিক বিধান মেনে জাতীয় সংসদের যাত্রা শুরু করতে যাচ্ছি। আমরা বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নতুন সংসদের উদ্ভোধনী দিনে যেদিন রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এই দিনটিতে যারা কালো পতাকা মিছিল করার মতো কর্মসূচি ঘোষণা দিয়েছেন তাদের উচিত নেতৃত্বের ব্যর্থতার জন্য (বিএনপির) দলীয় অফিস কালো কাপড় দিয়ে ঢেকে রাখা। পাশাপাশি তাদের নেতাদের বাড়িও কালো কাপড়ে মুড়িয়ে রাখা উচিত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066