সিলেট আলাপ ডেস্ক :সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ৪ মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
আজ রোববার (২৮ জানুয়ারি) কোম্পানীগঞ্জ থানার একদল পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের কায়েতগাঁও এলাকা থেকে দায়রা আদালতে চারটি ভিন্নভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি মো. নাছির উদ্দিনকে (৩২) গ্রেফতার করে। তিনি কায়েতগাঁও গ্রামের মনির উদ্দিনের পুত্র।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)গোলাম দস্তগীর আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান,
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// কুলসুমা

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066