জামালগঞ্জ সংবাদদাতা :সুনামগঞ্জের পশ্চাদপদ জামালগঞ্জ পৌরসভা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৮ জানুয়ারি) বিকেলে জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমাজকর্মী বাহাউদ্দীন তালুকদার।
এতে উপস্থিত ব্যক্তিবর্গের পুর্ণ সমর্থনে প্রবাসী কমিউনিটি নেতা ও লন্ডন প্রবাসী সাংবাদিক মো. সাইফুল ইসলামকে আহবায়ক ও জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ কে সদস্য সচিব করে ১৩ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষ্যে পৌরসভা গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিষয় ভিত্তিক বিস্তর আলোচনা করেন দৈনিক সিলেটের ডাক পত্রিকার সিনিয়র স্টাফ রির্পোটার আনাস হাবিব কলিন্স সহ উপস্থিত সকল সুধীজন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বাহাউদ্দীন তালুকদার, রাকেশ তালুকদার রিপন, সাংবাদিক আনাস হাবিব কলিন্স, সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, রেজুয়ান আহমদ আলম, জামালগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাদল কৃষ্ণ দাস ও সহ-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী, মাহমুদুল হাসান, সাইফুল ইসলাম, ছাদিকুর রহমান স্বাধীন খাঁন, আখলাক।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// কুলসুমা

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066