সিলেট আলাপ ডেস্ক :দীর্ঘ ৭৬ দিন পর কারামুক্ত হলেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা এডভোকেট সৈয়দ এহসানুল হুদা। বৃহস্পতিবার (২৫জানুয়ারি) রাত ৯টায় কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান নিজেই ফোন করে জানান।
এরআগে গত ১১ নভেম্বর বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ১২ দলীয় জোটের আলোচনা সভা শুরুর আগে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওই সভায় যোগ দিতে সেগুনবাগিচায় যান এহসানুল হুদা। সেদিন বিকেল সোয়া ৩টার দিকে রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।
প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা ও সরকার পতনের দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকার নয়া পল্টনে বিএনপির সমাবেশের দিন কাকরাইল ও বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন সরকার স্থাপনায় হামলা হয়। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ।
পরে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদাকে ছয় দিনের রিমান্ডে নেয় পুলিশ। অতপর বৃহস্পতিবার তিনি জামিনে কারামুক্ত হলেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// মাহফুজ

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066