সিলেট আলাপ ডেস্ক :সিলেটে মাজার জিয়ারতে আসার পথে মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে দুই শিশুসহ ছয় রোহিঙ্গাকে আটক করা হয়েছে।বুধবার রাত ১১টার দিকে উপজেলা মুন্সিবাজার ইউনিয়নের মুন্সীবাজারের পাশে কৃষিজমি থেকে তাদের আটক করা হয়।
আটক রোহিঙ্গারা হলেন—মোহাম্মদ শাহা (১৯), নুর ফাতেমা (১৭), আখলিমা (৭), জুনায়েদ (২৩), তহুরা (২৪), উমায়ের (৪)। তারা সবাই কক্সবাজারের কুতুবপালং রোহিঙ্গা শরণার্থীশিবিরের ৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
আটকের বিষয়টি নিশ্চিত বৃহস্পতিবার করেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে আটককৃত রোহিঙ্গারা জানিয়েছেন তারা সিলেটে মাজার জিয়ারতের জন্য রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়েছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ১১টার দিকে উপজেলার মুন্সিবাজারে এলাকার কৃষি জমিতে ওই ছয়জনকে দেখে স্থানীয়রা। পরে তাদের কথাবার্তায় সন্দেহজনক লাগলে তাদের আটক করে স্থানীয় চেয়ারম্যানকে অবগত করা হয়। পরে চেয়ারম্যান তল্লাশি করলে তাঁদের কাছে রোহিঙ্গা আইডি কার্ড পাওয়া যায়।
মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, ‘স্থানীয়রা শিশুসহ ৬ রোহিঙ্গা আটক করে আমাকে খবর দেন। পরে আমি তাঁদের আটক করে আমার ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে আসি। তারপর কমলগঞ্জ থানা–পুলিশ ও ইউএনওকে অবগত করি।’
তিনি আরও বলেন, ‘আটকদের কাছে রোহিঙ্গা আইডি কার্ড পাওয়া যায়। ভারত যাওয়ার জন্য দালাদের মাধ্যমে তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসতে পারে।’
এব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল বলেন, আটককৃত ৬ রোহিঙ্গাকে তাদের ক্যাম্পে পাঠানো হবে। সিলেটের হজরত শাহজালাল মাজার জিয়ারতের জন্য তাঁরা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// মাহফুজ

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066