বিয়ানীবাজার সংবাদদাতা :সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারবাসীর কাছে আমি কৃতজ্ঞ, আমার নির্বাচনে বিয়ানীবাজারে অনেক রাজনীতিক ব্যক্তিত্ব সিলেট গিয়ে আমার প্রচার প্রচারণা করেছেন। এছাড়াও সিলেট শহরে বসবাসরত বিয়ানীবাজারের মানুষ যেভাবে আমার পাশে ছিল আমি তাদের কাছে কৃতজ্ঞ।
বৃহস্পতিবার (২৫জানুয়ারি) বিয়ানীবাজার উপজেলার মাথিউরায় বাংলাদেশ সরকার কর্তৃক মর্যাদাপূর্ণ কমার্সিয়েলি ইম্পর্টেন্ট পার্সন (সিআইপি) নির্বাচিত হওয়ায় বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও শিল্পপতি আব্দুল করিম নাজিমের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা আমাকে যে আস্থা রেখে নৌকা দিয়েছিলেন আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সিলেটের উন্নয়নকে তরান্বিত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাবো।
বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের সভাপতিত্বে ও বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপনের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল করিম নাজিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন রুনু,মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন,গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, সিলেট জেলা যুবলীগের দপ্তর সম্পাদক সাজলু লস্কর, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা সাব্বির আহমদ বকসি, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ প্রমুখ।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// মাহফুজ

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066