সিলেট আলাপ ডেস্ক :সিলেটের ওসমানীনগরে কুশিয়ারা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ।
শুক্রবার (১৯ জানুয়ারী) রাতে উপজেলার গোয়ালাবাজারে বিক্রির জন্য মাছটি তুলেছিলেন এক মৎস্য ব্যবসায়ী। মাছের দাম হাঁকা হয়েছে ৫৫ হাজার টাকা। অনেক দামাদামির এক পর্যায়ে বাঘাইড়টি ২২ হাজার টাকায় বিক্রি করা হয়।
গত শুক্রবার রাতে এই বিশাল আকৃতির বাঘাইড় মাছটি দেখার জন্য মৎস্য ব্যবসায়ী আনু মিয়ার গোয়ালাবাজারের দোকানে ভিড় জমে উঠে। মাছটি একনজর দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষ আনু মিয়ার দোকানে এসে ভিড় জমিয়েছেন।
মৎস্য ব্যবসায়ী আনু মিয়া বলেন, শুক্রবার উপজেলার শেরপুরে কুশিয়ারা নদীতে এক জেলের জালে ৩০ কেজি ওজনের এই বাঘাইড় মাছটি ধরা পড়ে। সেই জেলের নিকট থেকে বাঘাইড়টি ক্রয় করে স্থানীয় গোয়ালাবাজারে বিক্রির জন্য তুলেছেন তিনি। বাঘাইড়টি ২০ হাজার টাকা দাম হলেও শেষ পর্যন্ত রাতেই এক প্রবাসীর নিকট বাঘাইড় মাছটি ২২ হাজার টাকায় বিক্রি করেন বলে আনু মিয়া জানিয়েছেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আজমান

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066