সিলেট আলাপ ডেস্ক :বাগেরহাটের ফকিরহাটে এক কিশোরীর গোসলের ভিডিও ধারণ করে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছে এক যুবক। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ওই কিশোরী একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে শুক্রবার সকালে থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেছেন। এতে একজনের নাম উল্লেখসহ ২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি অহিদ মোড়ল (২৮) উপজেলার হোগলডাঙ্গা গ্রামের নিজাম মোড়লের ছেলে। তিনি বিভিন্ন বাড়িতে দিনমজুরের কাজ করেন।
পুলিশ জানায়, ১৩ জানুয়ারি রাত ১টার দিকে ওই কিশোরীর বাড়িতে কে বা কারা দরজার সামনে একটি প্যাকেট রেখে যান। কিশোরীর বাবা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে ওই প্যাকেটি দেখতে পান। প্যাকেটি খুলে তিনি দেখেন একটি চিরকুট ও একটি মেমোরি কার্ড রয়েছে। তখন তিনি চিরকুটটি পড়ে দেখেন সেখানে লেখা আছে ‘মেমোরি কার্ডেটি একজন মেয়েকে দেখবেন। এছাড়া ১৮ জানুয়ারি রাত ৮টার দিকে মান্দার এলাকার যে কোনো স্থানে একটি সাদা ব্যাগ থাকবে। ব্যাগের ভেতর একটা চিঠি থাকবে। ওই ব্যাগের মধ্যে দুই লাখ টাকা রেখে চিঠিটি নিয়ে চলে যাবেন। তা না হলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হবে।’
পরদিন ১৪ জানুয়ারি কিশোরীর বাবা মেমোরি কার্ডটি চালু করে দেখেন, সেখানে তার মেয়ের গোসলের আপত্তিকর ছবি ও ভিডিও রয়েছে।
তিনি চিঠির কথা মতো বৃহস্পতিবার (১৮ জানুয়রি) রাত ৮টার দিকে একটি ব্যাগে করে কাগজ দিয়ে টাকা বানিয়ে খামে ভরে ওই মান্দারতলা এলাকায় রেখে আসেন। এসময় তিনিসহ অন্যান্য লোকজন আশপাশে পাহারা দিতে থাকেন। কিছু সময় পর একটি লোক ব্যাগটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা তাকে আটক করে। পরে অহিদ মোড়লকে ধরে থানা পুলিশে সোপর্দ করেন।
অহিদ মোড়ল গোসলের ভিডিও কখন কীভাবে ধারণ করেছে তা কিশোরী ও তার পরিবারের লোকজন জানেন না। ভিডিওটি গোপনে ধারণ করা হয়েছে বলে তারা জানান।
এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। শুক্রবার আসামিকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হবে। মামলা তদন্তধীন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066