সিলেট আলাপ ডেস্ক :সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে পৃথক অভিযানে ৪ জনকে গ্রেফতার করেছে থানাপুলিশ। এর মধ্যে দুইজন ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি চোর ও তিনজন পরোয়ানাভুক্ত আসামি।
বুধ ও বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১৯ জানুয়ারি) সংবাদবিজ্ঞপ্তিতে তথ্যগুলো জানিয়েছেন এসএমপি’র মিডিয়া কর্তকর্তা পুলিশ সুপার (সুপারনিউমারারি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকাল ৫টার দিকে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর পয়েন্ট থেকে অটোরিকশা ৪টি ব্যাটারিসহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সিলেটর গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে মাসুদ আহমদ (৩০) ও জকিগঞ্জ উপজেলার এওলাশাহ গ্রামের রাহেল মিয়ার ছেলে মিনহাজ আহমদ (২০)।
তাদের বিরুদ্ধে ব্যাটারি চুরি হওয়া রিকশার মালিক মো. ফয়ছল আহমদ মোগলাবাজার থানায় মামলা দায়ের করেছেন। এছাড়াও আসামিদের বিরুদ্ধে আরও মামলা রয়েছে।
একই দিন রাত ২টার দিকে মোগলাবাজার থানাধীন বীরমঙ্গল কাজিরগাঁও থেকে আদালতের পরোয়ানাভুক্ত আসামি কামরান মিয়াকে গ্রেফতার করে পুলিশ। কামরান ওই গ্রােমের গেদন মিয়ার ছেলে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগের দিন (১৭ জানুয়ারি) রাতে পৃথক অভিযানে মোগলাবাজার থানাধীন মীরারগাঁও এলাকা হতে একটি মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন- ওই গ্রামের মৃত সৈয়দ তারেক আহমদের ছেলে সৈয়দ শাহজাহান (৩০) ও মোগলাবাজারের নৈখাই গ্রামের ইজ্জাদ আলীর ছেলে আনু মিয়া।
পরে তাদের আদালতে প্রেরণ করে পুলিশ।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066