সিলেট আলাপ ডেস্ক :মৌলভীবাজার শেরপুর সড়কের দুর্লভপুর এলাকায় সিএনজি ও বাস মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং শিশুসহ ৬ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার ( ১৯ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, শেরপুর সিএনজি সমিতির সভাপতি আবাস মিয়া (৭০) ও মধু মিয়া (৬৫)। দুজনেরই বাড়ি সদর উপজেলার গ্রাম শেরপুর এলাকায়।
আহতদের স্থানীয় মৌলভীবাজার সদর হাসপাতালে ও ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম ও পরিচয় জানা যায়নি।
জানা গেছে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস শেরপুর যাওয়ার পথে দুর্লভপুর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিক্মার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
মৌলভীবাজার মডেল থানা ওসি কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// সাবিনা

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066