সিলেট আলাপ ডেস্ক :তিনি বলিউড বাদশাহ। যেখানেই যান, হাজারো মানুষের ভিড় জমে যায়। ছলচাতুরী করে কোনোভাবে সাধারণ মানুষকে এড়িয়ে গেলেও পাপারাৎসিদের চোখ ফাঁকি দেওয়া তাঁর পক্ষেও কঠিন। কারণ পাপারাৎসিরা রীতিমতো ইগলের চোখ রাখেন বলিউড বাদশাহর দিকে।
যার প্রমাণ মিলল আবারও।
সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে যেতে দেখা গেছে শাহরুখ খানকে। ১৬ জানুয়ারি তাঁর অ্যাপয়েন্টমেন্ট দেখে সুপারস্টারকে একঝলক দেখার আশায় ফটোগ্রাফার এবং ভক্তদের বিশাল ভিড় বাইরে জড়ো হয়েছিল। শাহরুখ খানকে একটি হুডি পরে এবং একটি ছাতার নিচে নিজেকে ঢেকে হাসপাতাল থেকে বের হতে দেখা যায়।
তবুও উপচে পড়া ভিড় কিং খানের সামনে চলে আসায়, এক প্রকার তিনি রেগে গিয়েই একজনের হাত ঠেলে সরিয়ে দেন। শাহরুখের এই রূপ খুব একটা দেখা যায় না যদিও। সামাজিক মাধ্যমে সেই ভিডিও এখন ভাইরাল। সঙ্গে এই প্রশ্নও উঠছে, শাহরুখ কি তবে অসুস্থ? হঠাৎ এত আড়ালে লুকোচুরি করে হাসপাতালে কেন বলিউড বাদশাহ? কী হয়েছে তাঁর?
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066