সুনামগঞ্জ সংবাদদাতা :জগন্নাথপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া টমটম উদ্ধার করা হয়েছে। টমটম চুরির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আমিনুল ইসলাম।
জানা যায়, গত ৪ জানুয়ারি রাত ৮টার দিকে জগন্নাথপুর পৌরসভার মোবাইল মার্কেটের সামনে থেকে একটি ব্যাটারী চালিত টমটম চুরি হয়। এ বিষয়ে পৌর সদরের এনায়েতনগর গ্রামের মো. অলিউল্যার ছেলে মো.তাওহিদ মিয়া (২৩) সোমবার (১৫ জানুয়ারী) মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী অফিসার এসআই মুহাম্মদ শামছুল আরেফীন সিসিটিভি ফুটেজ দেখে একদল পুলিশ অভিযান পরিচালনা করে নবীগঞ্জ থানা এলাকা থেকে টমটম (মিশুক) গাড়ী উদ্ধার করেন।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের আফিক উল্ল্যার ছেলে সুমন মিয়া(৩১), নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দশ্রী (উচাহাটি) গ্রামের হাসিম মিয়ার ছেলে মোহন আহমদ(২০), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কাজিরগাঁও গ্রামের মৃত তোতা মিয়া ছেলে দুলন মিয়া(৩০), জগন্নাথপুর উপজেলার আমিনপুর গ্রামের তালেব আলীর ছেলে জিয়াউর রহমান জিয়া(৩০)।
এব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আমিনুল ইসলাম জানান, পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া টমটম উদ্ধার করা হয়েছে। টমটম চুরি সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আজ সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066