সিলেট আলাপ ডেস্ক :প্রতি বছরের ন্যায় এবারও উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব (র.) ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।
সোমবার (১৫জানুয়ারি) সিলেটের জকিগঞ্জে ফুলতলী ছাহেববাড়ি সংলগ্ন বালাই হাওরে আল্লামা আব্দুল লতিফ চৌধুরী (র.) এর ১৬ তম ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিল উপলক্ষে লাখো ভক্ত আশিকানদের বরণ করতে ইতোমধ্যে প্রস্তুত হয়েছে বালাই হাওর।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈসালে সওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী মাহমুদ হাসান চৌধুরী রায়হান।
জানা যায়, সোমবার (১৫জানুয়ারি) সকাল ১০টায় আল্লামা ফুলতলী (রাহ.)-এর মাজার জিয়ারত ও তাঁর বড় ছেলে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরীর দোয়ার মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হবে।মাহফিল চলবে মঙ্গলবার ফজর পর্যন্ত।
মাহফিলে শৃঙ্খলা বজায় রাখতে বাস্তবায়ন কমিটির নিজস্ব ৬২০ জন স্বেচ্ছাসেবক শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তাদেরকে ইতোমধ্যে প্রশিক্ষণ দিয়ে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবার মাহফিলের দিন দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আগত লোকজনকে আপ্যায়ন করানো হবে। তবে রাতে এরকম কোনো ব্যবস্থা রাখা হয়নি। জকিগঞ্জ-আটগ্রাম রোডে রতনগঞ্জ বাজারের উত্তর ও দক্ষিণ উভয়দিকে গাড়ি পার্কিংয়ের জন্য বৃহৎ পরিসরে দশটি মাঠ প্রস্তুত করা হয়েছে। রতনগঞ্জ বাজারের পাশে করা হয়েছে মোটরসাইকেল পার্কিং ব্যবস্থা। মাহফিল বাস্তবায়ন কমিটির স্বেচ্ছাসেবকদের সহযোগিতা করবে স্থানীয় পুলিশ প্রশাসন।
এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সিলেট-২ আসনের এমপি শফিকুর রহমান চৌধুরী সোমবার রাত ৮টায় মাহফিলে উপস্থিত হবেন বলে জানা গেছে। এছাড়াও মাহফিলে দেশ-বিদেশের প্রখ্যাত পীর-মাশায়িখ, আলিম-উলামা, ইসলামী শিক্ষাবিদ, চিন্তাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ মাহফিলে উপস্থিত হবেন।
মাহফিলকে সফল ও স্বার্থক করে তুলতে ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সর্বস্তরের মুসলিম জনতার সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066