সিলেট আলাপ ডেস্ক :হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যাক্তিকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৪ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো: রাহাত বিন কুতুব এর অভিযান পরিচালনা করেন উপজেলার শাহপুর ম্যাটাডোর কোম্পানির পাশের খাল ভরাট করে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত (বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী) সোহেল মিয়া (৪৫)কে ১ লক্ষ ৩৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এসময় মাধবপুর থানার পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মো: রাহাত বিন কুতুব সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066