সিলেট আলাপ ডেস্ক :সিলেট নগরীর বালুচর এলাকায় ৬৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম মাহমুদ আলম (২৪)।
তিনি দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে। দীর্ঘদিন থেকে বালুচর এলাকার ছড়ারপাড় মোসাব্বির মিয়ার কলোনীর বসবাস করছিলেন মাহমুদ।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ জানায়, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বালুচর সাকিনস্থ শেখ মনির উদ্দিন রোডের শেখ মনির উদ্দিনের বাসার সামনে মাহমুদের দেহ তল্লাশী করে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিল

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066