সিলেট আলাপ ডেস্ক :নির্বাচন বিরোধী প্রচারণা ও আতঙ্ক সৃষ্টির পরও ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে মনে করছে বাংলাদেশ আওয়ামী লীগ।
তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, বিএনপির নির্বাচন বিরোধী অপপ্রচার, জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার পরও সারা দেশে ভোটার উপস্থিতি সন্তোষজনক। এটা গণতন্ত্রের জয়। নিরপেক্ষ নির্বাচন করার যে ঘোষণা নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি শেখ হাসিনা দিয়েছিলেন তা বাস্তবায়ন করা হয়েছে। কোথাও কোনো কারচুপি নেই, নির্বাচন বিরোধী চক্রের আগাম অভিযোগ সঠিক নয়। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখনো পর্যন্ত ভোট সুষ্ঠু সুন্দর হচ্ছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আরহাম

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066