মুুফিজুর রহমান নাহিদ: সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য পুলিশ সুপার, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে এবং সেই সাথে মানুষের কল্যাণে পুলিশের নানাবিধ কাজের অংশ হিসাবে সিলেট জেলা পুলিশ সবসময় তৎপর।
এরই ধারাবাহিকতায় সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার এর নির্দেশনায় থানার অফিসারগন সঙ্গীয় ফোর্সের সহায়তায় কানাইঘাট থানা এলাকায় গ্রেফতারী অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভূক্ত আসামী ১। মামুন আহমদ, পিতা-ফয়জুল বারী, সাং-পর্বতপুর (ডুংরা), ২। জাকারিয়া আহমদ (৪৫), পিতা-মৃত ফয়জুর রহমান, ৩। ফখরুল ইসলাম (৪০), পিতা-মৃত আব্দুল হক, উভয় সাং-দূর্গাপুর উত্তর (সরুফৌদ), সর্ব থানা-কানাইঘাট, জেলা-সিলেট, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ১১(গ)/৩০ এর ওয়ারেন্টভূক্ত আসামী ৪। সুলতানা বেগম, পিতা-মুহিবুর রহমান, সাং-ছোটদেশ, থানা-কানাইঘাট, জেলা-সিলেট’দের গ্রেফতার করা হয়। উক্ত আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066