সিলেটের আলাপ ডেস্ক :মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৭৬ দশমিক ০৬ শতাংশ। গত বছরের চেয়ে ফলাফল ২ দশমিক ৭৬ শতাংশ কমেছে। গত বছর এসএসসিতে পাসের হার ছিল ৭৮ দশমিক ৮২ শতাংশ।
এদিকে, জিপিএ-৫ এর সংখ্যা কমলেও গতবারের মতো এবারও জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে এগিয়ে মেয়েরা।
শুক্রবার(২৮জুলাই) প্রকাশিত ফলাফলে দেখা যায়, সিলেট শিক্ষা বোর্ডেরে অধীনে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৫২জন।এরমধ্যে ছেলে ২ হাজার ৪৭০ ও মেয়ে ২ হাজার ৯৮২ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৭ হাজার ৫৬৫ জন শিক্ষার্থী।
এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯ হাজার ৫৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৮৩ হাজার ৩০৬ জন। পাসকৃতদের মধ্যে ৩৩ হাজার ৯০৯ জন ছেলে ও ৪৯ হাজার ৩৯৭ জন মেয়ে।
সিলেট আলাপ/ আবির
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066