সিলেট আলাপ ডেস্ক :সিলেটে ৫ ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে।সোমবার (১ জানুয়ারি) দুপুরের দিকে জেলরোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আফজল হোসেন, ছাত্রদলকর্মী শাহিন আহমদ, সজিব আরেফিন, মাহদি রাফি ও অনিক আহমদ।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে তাদের আটক করা হয়েছে।
সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এ প্রসঙ্গে বলেন, আমরা রাজপথে আছি থাকবো। গ্রেফতার নির্যাতন করে আমাদের দমিয়ে রাখা যাবেনা।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আফরা

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066