জৈন্তাপুর প্রতিনিধি :জৈন্তাপুর উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে পৃথক ভাবে এসব সভা অনুষ্ঠিত হয়।
মাসিক উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন এবং আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাজেদুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা , জৈন্তিয়া ১৭পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, জৈন্তাপুর মডেল থানার এস আই পার্থ রঞ্জন দাস, জৈন্তাপুর আবাসিক মেডিকেল অফিসার ডা.মমি দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আব্দুল্লাহ আলা মাসুদ, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অলিউর রহমান, উপজেলা উপ-সহকারি প্রকৌশলী রফিক আহমদ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার শাহ মিফতাউজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মিজানুর রহমান, উপজেলা আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর রাজবাড়ি বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুর রশিদ, শ্রীপুর ক্যাম্প কমান্ডার হাবিব আহমদ, জৈন্তাপুর ফায়ার সার্ভিস স্টেশন (ইনচার্জ) বায়েজিদ, সারী বনবিট কর্মকর্তা আব্দুল খালিক (মনু), উপজেলা পল্লী সঞ্চয় উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক হারুন-উর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা, আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন, অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল।
সভায় সীমান্তে চোরাচালান ব্যবসা ও মাদক নিয়ন্ত্রনে পুলিশ-বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রাখতে এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধ,মাদক দ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি'র সমন্বয়ে অভিযান জোরদার করার আহবান জানানো হয়। সভায় হাট-বাজার মনিটরিং,শ্রীপুর, গুয়াবাড়ি এলাকা থেকে গর্ত করে পাথর উত্তোলন বন্ধ করার দাবী করা হয়েছে।
সভায় নবাগত উপজেলা নিবার্হী অফিসার মো.সাজেদুল ইসলামকে স্বাগত জানানো হয়েছে।
সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে ও উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// সাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066