সিলেট আলাপ ডেস্ক :এমপি রতন কিছু, চোর-ডাকাতকে সাথে নিয়ে একটি সিন্ডিকেট তৈরী করে অত্যন্ত অপরাধ জগতের মতো একটি জগত তৈরে করে ফেলেছেন। এই এলাকার অনেক মানুষের সাথে আমার পরিচয় আছে। আমি শুনেছি, জনগণ একেবারে অতিষ্ঠ। মানে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যার ইজ্জত মারার জন্য যা কিছু করা দরকার সবকিছুই করা হয়েছে। এই এলাকার জনগনের মধ্যে যে ক্ষোভ, হতাশা, এবং অপছন্দ সেটি বুঝেই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আপনাদের পরিবর্তন করে দিয়েছেন। পরিবর্তন করে নেত্রী কাকে দিলেন, একেবারেই মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, আপনাদের সন্তান, যার উপর নেত্রী আস্থা রাখেন এডভোকেট রনজিত চন্দ্র সরকার। তাই আপনাদের এলাকার নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয়, এটা পরিবর্তনের নির্বাচন। আপনাদের মনের ভাষা বুঝতে পেরে নেত্রী যে পরিবর্তনটা করে দিয়েছেন, সেটাকে সম্মান জানাতে আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করতে হবে।
সুনামগঞ্জ -১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকারের সমর্থনে মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার।
রোববার (৩১ ডিসেম্বর ) বিকেলে মহিষখলা বাজারে বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সিরাজ উদ্দিন সিরুর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন নৌকার প্রার্থী এডভোকেট রনজিত চন্দ্র সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সহ সভাপতি আব্দুর জব্বার,ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চামারধানী ইউপি চেয়ারম্যান আলমগীর খছরু, সদস্য ও বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ, মধ্যনগর সদর ইউপি চেয়ারম্যান সঞ্জীব তালুকদার টিটু , সাবেক চেয়ারম্যান প্রবির বিজয় তালুকদার, বংশীকুন্ডা দক্ষিণ ইউপি সাবেক চেয়ারম্যান সাঈদুর রহমান, বংশীকুন্ডা দক্ষিণ ইউপি সাবেক চেয়ারম্যান আজিম মাহমুদ , চামারদানী ইউপি সাবেক চেয়ারম্যান প্রবাকর তালুকদার পান্না, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন তালুকদার, তনুজ কান্তি দে, প্রচার সম্পাদক গোপাল সরকার, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রিপন সরকার, মধ্যনগর উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক বিদ্যুৎ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম সোহাগ, শিক্ষক মোহাম্মদ আলী, আ:লীগ নেতা জামাল উদ্দিন, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোবারক হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন তালুকদার, মধ্যনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আলভী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম রেজা, জহির প্রমুখ।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// সাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066