গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জের ভাদেশ্বরে মরহুম এম এ মালিক স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার সময় উপজেলার ভাদেশ্বরের মোকামবাজারে হযরত শাহ বাহা উদ্দিন শাহ পুতলা (রহ:) ইসালে সওয়াব বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
হযরত শাহ বাহা উদ্দিন শাহ পুতলা (রহ:) ইসালে সওয়াব বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি গেদাই মিয়া সভাপতিত্বে ও হাফিজ মুহাম্মদ তোফায়েল পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি আলহাজ্ব ময়নুল হক, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক ছালিক মিয়া, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীগ সদস্য মহসীন মজনু, বিশিষ্ট সমাজ সেবক ফখরুল ইসলাম চৌধুরী, ভাদেশ্বর দক্ষিণ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আহমদ, ভাদেশ্বর ইউপি সদস্য সাহেদ আহমদ, পরিবারে পক্ষে বক্তব্য রাখেন ফলিক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- ভাদেশ্বর দক্ষিণ ভাগ ১নং প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সায়েক আহমদ, ইসালে সওয়াব বস্তবায়ন কমিটির সহ-সভাপতি লুতফুর রহমান, সমাজ সেবক নুরুল আম্বিয়া, ভাদেশ্বর বণিক সমিতি সভাপতি কাজী রাজু আহমদ, মোকাম বাজার বণিক সমিতির সহ-সভাপতি ফটিক মিয়া,সহ-সাধারণ সম্পাদক সাবুল আহমদ, পোস্ট মাস্টার আব্দুুল জলিল, উকিল মিয়া, খেলা মিয়া, আলী আস্কর পাপলু প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ভাদেশ্বর দক্ষিণ ভাগ জামে মসজিদের ইমাম রাকিব আল হেলালি।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066