নিউজ ডেক্স :
বাদেপাশা মানুষ ভাদেশ্বর যেতে হলে দুনিয়া গুরিয়া যেতে হয়। মাঝখানে একটা নদী। যাতায়াত লাগী যে বন্দবস্ত করতে ওয় এটা নাই। এটা অবিশ্বাসীয় দিক। স্মার্ট বাংলাদেশও এটা হওয়ার কথা নয়। দীর্ঘদিনের একটা দাবী রয়েছে। যাতে আপনার নির্বিঘ্নে পারাপার হতে পারেন। যখন বৃষ্টি হয় তখন দুই তিন মাস স্কুলে ছাত্রছাত্রী যেতে পারেনা। আমরা শিক্ষা ব্যবস্থার উন্নতি করব কিন্তু তিন মাস স্কুল বন্ধ থাকলে কিভাবে উন্নতি হবে। এসব দৃষ্টান্ত বাংলাদশে রয়েছে আবার বড় বড় উন্নয়নও হয়েছে। আমি গতকাল ঘাগুয়া গিয়েছিলাম, দেখেছি রাস্তার বেহাল দশা আর আজ শান্তি বাজার আসিয়া দেকতেছি কত অশান্তি ভরা বলেন চেয়ারপার্সন ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সোনালী আঁশ প্রতীকের প্রার্থী শমসের মুবিন চৌধুরী বীর বিক্রম।
তিনি আরো বলেন, আপনারা যদি আস্তা রাখেন, আগামি ৭ জানুয়ারি ভোট দেন। মন্ত্রীত্ব আমারা দরখার নাই। মানুষের কল্যাণ হইবো আমার মূল কাজ। আল্লাহর স্বাক্ষী রাখিয়া বলছি, আমি এমপি হলে আপনাদের এসব কষ্ঠ মাথায় রেখে কাজ করবো। বিশেষ করে আমার সংসদীয় এলাকা গোলাপগঞ্জ বিয়ানীবাজার মানুষের যোগাযোগ ব্যবস্থার কাজ মাথায় রেখে করবো। আপনারা বলতে পারেন প্রার্থী হয়েছি এজন্য এসব কথা বলছি কিন্তু না কেননা আমার পরিচয় আপনারা জানেন। সব কিছু বাদ দিলাম, আমার সবছেয়ে বড় পরিচয় আমি মুক্তিযুদ্ধা। মুক্তিযুদ্ধা কখন সাবেক হয় না। মুক্তিযুদ্ধা মানে সে মনে প্রাণে আন্তরিকভাবে দেশ প্রেমিক। যারা মুক্তিযুদ্ধে গিয়েছিল তারা মনে করতো সে আর জীবত ফিরবে না। আমি হাঁটার মাঝে আপনাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। আপনার এই যুদ্ধাহত মুক্তিযুদ্ধা শেষ বয়সে আপনাদের কাজ করার একটি সুযোগ দিবেন এই প্রত্যাশা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) আছিরগঞ্জ বাজার গণসংযোগ, বাগলা বাজার, রাউকার বাজার, ডেপুটি বাজারে গণসংযোগ শেষে সন্ধার পর শান্তি বাজারে এক পথসভা আয়োজনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
বীর মুক্তিযোদ্ধা শ্রী নরর্মদা কান্তী দাসের সভাপত্বিতে ও
হাসান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাহেদ আহমদ।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান ছালেহ আহমদ, বিশিষ্ট সমাজ সেবক ও কুশিয়ারা ডিগ্রি কলেজের সাবেক সভাপতি নেহা রঞ্জন বাচ্চু, সমাজ সেবক আব্দুল হক, যুক্তরাজ্যে প্রবাসী লুকমান উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা নাজিম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, ছয়ফুল আলম ছয়েফ, শিমুল আহমদ, বাবুল মিয়া, আসুক আহমদ, জুবায়ের আহমদ, শাবাজ আহমদ, হোসাইন আহমদ, সাব্বির আহমদ, রুহেল আহমদ, অনুকুল চন্দ্র দাস, আফতার হোসেন, হোসেন আহমদ, মানিক আহমদ, ছদরুল আহমদ প্রমুখ।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066