সিলেট আলাপ ডেস্ক :হবিগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রংপুর জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোছা. জিলুফা সুলতানাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এরআগে সোমবার আগামী ৭ জানুয়ারির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে কর্মরত হবিগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
ইসির উপসচিব মিজানুর রহমান এ সংক্রান্ত একটি চিঠি দেন।
চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসক, হবিগঞ্জকে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। এ অবস্থায় তাকে প্রত্যাহার করে পদটিতে উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হচ্ছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ//হারুন

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066