নিউজ ডেক্স:
সিলেট ৬ আসনে এবার হেভিওয়েট প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা হবে। আগে বলা হত সিলেট ১ আসন বড় উল্লেখ্যযোগ্য আসন কিন্তু এখন আমি মনে করি এবার সিলেট ৬ এটাতে পরিণত হয়েছে। একজন দলের নেতা, একজন সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান এমপি, একজন স্বতন্ত্র আওয়ামীলীগে প্রার্থী এবং আরেকজন জাতীয়পার্টির এমপি প্রার্থী। তিনিও এমপি ছিলেন। এজন্য এই আসনটি হেভিওয়েট প্রার্থীদের আসন বলছি। নির্বাচন যত আগাচ্ছে মানুষের আগ্রহ তত বাড়ছে। দিন যত যাচ্ছে সাড়া পাচ্ছি এবং অনেক লোক আমাদের সাথে দেখা ও যোগাযোগ করতেছে। এই ঠান্ডার মাঝে কেউ ঘরে বসে নেই। মানুষ নির্বাচনী প্রচারনা অংশ নিচ্ছে। এমনকি নরীদের বড় একটি দল আমার সাথে দেখা করেছে বলে মন্তব্য করেন
তৃণমূল বিএনপির চেয়ারপার্সন ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সোনালী আঁশ প্রতীকের প্রার্থী শমসের মুবিন চৌধুরী বীর বিক্রম।
এসময় তিনি আরো বলেন, মুক্তি যুদ্ধা প্লাস খেতাবপ্রাপ্ত যুদ্ধাহত মুক্তিযুদ্ধা হিসেবে জীবনে বার বার চেলেঞ্জ নিয়েছি। চেলেঞ্জটা আমার রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। ১৯৭১ মুক্তিযুদ্ধে যার প্রমাণ দিয়েছি। গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছি, যুদ্ধে একটি হারিয়েছি। কারণ সেটাকে আমি চেলেঞ্জ মনে করেছি। এখন আরেটা চেলেঞ্জ। জনগণের আস্থা পাওয়া একটি চেলেঞ্জ, জনগণের জন্য কাজ করার একটি সুযোগ। বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি বিশ্বের কাছে কূটনীতিক হিসেবে। আমার এলকার মানুষের জন্য অর্থাৎ গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারি, কিছু করতে পারি। তাহলে আমি মনে করি যুদ্ধে অংশ নিয়েছিলাম সেটা স্বার্থক হবে এই বয়সে এসে।
রবিবার (২৪ ডিসেম্বর) গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়ন ও বুধবারী বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে পৌর নগরীর নির্বাচনী প্রধান কার্যালয়ে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎতের সময় তিনি এসব বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, তৃণমূল বিএনপির সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সোনালী আঁশ প্রতীকের প্রার্থীকের নির্বাচন পরিচানলার কমিটির প্রধান মতিউর রহমান (মতিব), তৃণমূল বিএনপির গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছানাউল হক, গোলাপগঞ্জ মুক্তিযুদ্ধা সন্তান কামান্ডার দিলু মিয়া, তৃণমূল বিএনপির ভাদেশ্বর ইউনিয়ন শাখার প্রতিনিধি ইলিয়াস আহমদ, তৃণমূল বিএনপির লক্ষীপাশা ইউনিয়ন শাখার প্রতিনিধি
আব্দুর রহমান, তৃণমূল বিএনপির গোলাপগঞ্জ সদর ইউনিয়ন শাখার প্রতিনিধি জিয়া উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন সেলিম আহমদ, হারু মিয়া, লিটন আহমদ, মামুন আহমদ, শফিক আহমদ, মোহাম্মদ রাসেল আহমদ, রাব্বি আহমদ, প্রমুখ।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066