নিউজ ডেক্স:
গোলাপগঞ্জে ৯০ ব্যাচের দেশ বিদেশী বন্ধুদের নিয়ে বন্ধু আড্ডা ও মিলনমেলা আয়োজন করা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) উপজেলার ভাদেশ্বর নালিউরি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের ১৯৯০ ব্যাচের শিক্ষার্থীরা।
ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক ড. মনসুর আহমদ চৌধুরীর সভাপত্বিতে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেওয়াত করেন নোমান উদ্দিন।
প্রাক্তন শিক্ষার্থী শাহেদ আহমদ চৌধুরীর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য সিলেট জেলা বারের যুগ্ম সম্পাদক এডভোকেট মোহাম্মদ সোলমান উদ্দিন।
এসময় মাঝে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক এডভোকেট আব্দুল মুনিম এনাম, আব্দুল মুনিম, মাহতাব উদ্দিন, তারেক জলিল, আতাউর রহমান, আব্দুল মুনিম।
আরো বক্তব্য রাখেন, প্রক্তন শিক্ষার্থী ও প্রবাসী আইনজিবী শাহজান সিরাজ দারা, আব্দুল আহাদ, রায়না বেগম, আব্দুল সামাদ, জাকির আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, শেখ মিসবা উদ্দিন, এখতেশাম উদ্দিন, আবু নাছের জাহের, মোহাম্মদ জুবায়ের আহমদ, মোহাম্মদ জাকির হোসেন, মনসুর আহমদ, আব্দুল হামিদ বাবুল, আব্দুল জব্বার, দেলওয়ার হোসেন দুলু, রুহেল আহমদ রুহেল, শাহব উদ্দিন শাহেদ জাগিরদার, বাবুল আহমদ, ছালেক আহমদ, বুরহান উদ্দিন, আলীম উদ্দিন, সাইফুল উদ্দিন, নোমান উদ্দিন, মো: জামাল আহমদ জাগিরদার, নিফা বেগম, রায়না বেগম, ছারা বেগম, বাবলি, শমসুল ইসলাম, শাহেদ আহমদ চৌধুরী, আব্দুল সামাদ, সাইদুর রহমান শিতু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, এই অনুষ্ঠানটি একটি বন্ধু মিলন মেলায় পরিনত হয়েছে। বন্ধু মানে ই বন্ধু। আমাদের মাঝে নেই কোন সংকোচ। আমরা ই আছি, আমরা ই ছিলাম, আমরা ই থাকব। আমাদের মাঝে সবাই ঐক্যবদ্ধ করতে করতে বিগত দিন একটি ওয়ার্সআপ গ্রুপ করি। আমাদের দুঃখ, সুখ হাসি কান্না সবাই শেয়ার করি। আমরা সবাই আন্তরিক। আমাদের ব্যাচের পিছিয়ে পড়া বন্ধুদের নিয়ে কাজ করে যাব।
তারা আরো বলেন, আজকে আমাদের মাঝে শিক্ষা গুরুদের উপস্থিতে আমরা আনন্দিত। তাদের জন্য আমরা ও আমাদের বন্ধুরা বিশ্বের মানচিত্র মাথা তুলে দাঁড়াতে পেড়েছি। তাদের ঋণ সুদ করার মত নয়। যারা বেঁচে আছেন তাদের জন্য কৃতজ্ঞতা আর যারা এই পৃথিবীতে নেই তাদের রুহের মাগফিরাত কামনা করি।
এসময় অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে শুভেচ্ছা উপহার প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে তুলে দেওয়া হয়।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066