মুুফিজুর রহমান নাহিদ: সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের নের্তৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, মাদক, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের আভিযানিক দল অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার এর নির্দেশনায় এএসআই(নিঃ) এনামুল হক স্বপন সঙ্গীয় ফোর্স সহ ইং ২২/১২/২০২৩ তারিখ দিবাগত রাত অভিযান পরিচালনা করিয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১নং লক্ষী প্রসাদ পূর্ব ইউপি এলাকা হইতে কানাইঘাট থানার মামলা নং-০৯, তারিখ-১৮/০৭/২০২০ইং, ধারা-৩৭৯ পেনাল কোড, জিআর-১৩৩/২০২০ এর ০৬ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ১। আলম উদ্দিন (২০), পিতা-নূর উদ্দিন, সাং-কান্দলী, বাংলাটিলা, থানা- কানাইঘাট, জেলা- সিলেট’কে গ্রেফতার করিয়া যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066