সিলেট আলাপ ডেস্ক :রাজধানীর তেজগাঁও থানার সোনারগাঁও ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে সোহাগ হোসেন (২৮) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে তেজগাঁও থানার সোনারগাঁও ক্রসিং ব্যাংক এশিয়ার সামনে থেকে থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
তিনি বলেন, গ্রেফতার সোহাগ দিনে সেলুনে চাকরি করে, আর রাতে ছিনতাই করে। এমনকি নিজেই একটি গ্যাং পালন করে। তারা মূলত বাসগুলোকে টার্গেট করে। বাসে উঠে কৃত্রিম ভিড় সৃষ্টি করে। পরে যাত্রীদের মোবাইল কিংবা মানিব্যাগ ছোঁ মেরে নিয়ে যায়। এ সময় কেউ বাধা দিলে ছুরি মেরে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার সোহাগ ও তার গ্রুপ এমন ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ছুরিসহ সোহাগকে গ্রেফতার করা হয়। সোহাগ জানায়, সে একটি সেলুনে কাজ করে। কাজ শেষে রাতে সে ছিনতাই করতে নামে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// রাব্বী
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066