হবিগঞ্জ সংবাদদাতা :হবিগঞ্জ জেলার ৪টি আসনে ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্ধ করা হয়েছে। সোমবার সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রসাশক দেবী চন্দ তার কার্যালয়ে প্রতিক বরাদ্দ কার্যক্রম শুরু করেন।
আসনগুলোর মধ্যে হবিগঞ্জ -১ আসনে ৫ জন, হবিগঞ্জ-২ আসনে ৯ জন, হবিগঞ্জ -৩ আসনে ৯ জন এবং হবিগঞ্জ ৪ আসনে- ৮ জন প্রার্থী রয়েছেন।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে স্বতন্দ্র প্রার্থী সাবেক এমপি কেয়া চৌধুরী (ঈগল), জাতীয় পার্টির দলীয় প্রার্থী সাবেক এমপি আব্দুল মুনিম চৌধুরী বাবু (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ (ট্রাক), ইসলামী ঐক্যযোগের মোস্তাক আহমেদ ফারহানী (মিনার), কৃষক শ্রমিক জনতা লীগের মোঃ নুরুল হক (গামছা) প্রতিক পেয়েছেন।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) - আসনে ৯ জন, আওয়ামীলীগের দলীয় প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল (নৌকা), স্বতন্দ্র প্রার্থী আব্দুল মজিদ খান (ঈগল), জাতীয় পার্টির দলীয় প্রার্থী শংকর পাল (লাঙ্গল), কৃষক শ্রমিক জনতা লীগের মনমোহন দেবনাথ (গামছা), ইসলামী ঐক্যজোটের শেখ হিফজুর রহমান (মিনার), তৃণমূল বিএনপির খাইরুল আলম (সোনালী আশঁ), বিএনএমএর এসএএম সোহাগ (নোঙ্গর), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশর মোহাম্মদ আব্দুল হামিদ (চেয়ার), বাংলাদেশ কংগ্রেসের মো: জিয়াউর রশিদ (ডাব) প্রতিক পেয়েছেন।
হবিগঞ্জ-৩ (সদর-লাখাই ও শায়েস্তগঞ্জ)- আসনে ৯ জন। আওয়ামীলীগের দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো: আবু জাহির (নৌকা), জাতীয় পার্টির দলীয় প্রার্থী এম এ মুমিন চৌধুরী বুলবুল (লাঙ্গল), বিএনএম এর মো: বদরুল আলম সিদ্দিকী (নোঙ্গর), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো: আদম আলী (ফুলের মালা), ন্যাশনাল পিপলস পার্টির মো: আব্দুল কাদির (আম), জাকের পার্টির আনসারুল হক (গোলাপ ফুল), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো: আবদুল ওয়াহেদ (চেয়ার), বাংলাদেশ কংগ্রেসের মো: নোমান হাসান (ডাব), মুক্তিজোট (জেডিপি) এর মো: শাহিনুর রহমান (ছড়ি) প্রতিক পেয়েছেন।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) - আসনে ৮ জন। আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী বিমান ও পর্যাটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী (নৌকা), স্বতন্দ্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন (ঈগল), জাতীয় পার্টির দলীয় প্রার্থী আহাদ উদ্দিন চৌধুরী (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মোঃ আল আমিন (ডাব), ইসলামি ঐক্যজোট বাংলাদেশের আবু ছালেহ (মিনার), বিএনএম এর মো: মুখলেচুর রহমান (নোঙ্গর), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো: আব্দুল মুমিন (চেয়ার), বাংলাদেশ সাংস্কৃতিক ঐকজোটের মো: রাশেদুল ইসলাম খোকন (ছড়ি) প্রতিক পেয়েছেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// রাব্বী

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066