সিলেট আলাপ ডেস্ক :যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত গোলাপগঞ্জ উপজেলার যৌথ উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিজয় র্যালী হয়েছে।
শনিবার (১৬ডিসেম্বর) সকালে উপজেলা জমিয়ত কার্যালয় থেকে শুরু হয়ে গোলাপগঞ্জ চৌমুহনী প্রদক্ষিণ করে নূর ম্যানশনের সামনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মাওলানা আব্বাস আল মাহমুদ ও হাফিয নাঈম আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম গোলাপগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাও.আলী আহমদ।
তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের বিজয় আমাদের গর্ব, আমাদের অহংকার। নয় মাসের যুদ্ধের বিনিময়ে অর্জিত আমাদের এই বিজয় শুধু একটি বিজয় নয়, বরং একটি ইতিহাস। কেননা মাত্র নয় মাসের যুদ্ধের বিনিময়ে বিজয় অর্জনের ইতিহাস ইতিহাসে বিরল।
তিনি আরও বলেন, আমাদের বিজয়ে ভারতের শক্ত সমর্থন অনস্বীকার্য। তবে এই বিভিন্ন সময় ভারতের দাবিতে অনুমেয় হয়, একমাত্র তাদের সমর্থনেই আমরা বিজয়ার্জন করেছি। আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমাদের বিজয় লক্ষাধিক শহীদদের জীবন, বীর মুক্তিযোদ্ধাদের রক্ত ও মা-বোনদের ইজ্জতের বিনিময়ে অর্জিত। তাদের অবদানকে পাশ কেটে কারো দাবি আমরা কখনোই সমর্থন করবোনা।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মাও. কবির আহমদ, যুবনেতা মাও.ফয়সল আহমদ, মাও. এমাদ উদ্দিন সালিম ।
সভাপতির লিখিত বক্তব্যে মাওলানা মুনোওয়ার হুসাইন ও আবুল কাসিম বলেন, আজ এদেশে একটি গোষ্ঠী রয়েছে, যারা আলেম সমাজকে স্বাধীনতা বিরোধী হিসেবে প্রমাণ করতে চায়। অথচ মাওলানা ভাসানী, মাওলানা মুহিউদ্দিন খানসহ হাজারো উলামায়ে কেরামের অবদান রয়েছে। যুদ্ধকালীন পরিচালিত গুলি জামেয়া পটিয়া তাঁর বুকে নিয়ে আজোব্দি গর্বের সহিত দাঁড়িয়ে রয়েছে। যারা আগামীতে ইনিয়ে বিনিয়ে, বিভিন্ন উপায়ে উলামায়ে কেরামকে স্বাধীনতা বিরোধী হিসেবে প্রমাণ করতে চাইবে, তাদেরকে স্বাধীনতার ইতিহাসের বিকৃতির দায়ে কঠিন শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
এছাড়াও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মাও.আব্দুর রব, মাও. সাইফুল ইসলাম তারেক প্রমুখ।প্রায় তিন শতাধিক কর্মীবৃন্দের উপস্থিতি উক্ত বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরিশেষে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া উলামায়ে কেরাম ও বীর মুক্তিযোদ্ধাদের মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আরাফাত

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066