সিলেট আলাপ ডেস্ক :যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার সিলেট সিটি কর্পোরেশন পর্যায়ে 'জেলা ভিত্তিক মেয়েদের ফুটবল প্রশিক্ষণের' উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৭ ডিসেম্বর) দলদলি চা-বাগান মাঠে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।
জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য সিরাজ উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পলাশী মজুমদার (সিপিসিএম)। এছাড়া সচেতনতামূলক সেশন পরিচালনা করেন শফিকুল ইসলাম (সিপিসিএম) ও পলাশী মজুমদার (সিপিসিএম)।
তৃণমূল পর্যায় থেকে শিশু ও কিশোরী সুবিধাবঞ্চিত মেয়েদের ক্রীড়াক্ষেত্রে সুযোগ প্রদানের লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন।
'চল ফুটবল খেলি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ থেকে ১৭ বছরের সুবিধাবঞ্চিত শিশু ও কিশোরী মেয়েদের ক্রীড়াক্ষেত্রে সুযোগ প্রদানের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আরাফাত

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066