মুুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার:
সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে এবং সেই সাথে মানুষের কল্যাণে পুলিশের নানাবিধ কাজের অংশ হিসাবে সিলেট জেলা পুলিশ সবসময় তৎপর।এরই ধারাবাহিকতায় সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার এর নির্দেশনায় থানার এসআই(নিঃ)/রাম চন্দ্র দেব সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ইংরেজী ১৪/১২/২০২৩ তারিখ ১৫.১০ ঘটিকার সময় কানাইঘাট থানাধীন লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের অর্ন্তগত মঙ্গলপুর এলাকায় স্থানীয় লোকজনের তথ্য ও সহায়তায় অভিযান পরিচালনা করে আসামী রায়হান আহমদ (২০), পিতা-আনিসুল হক, সাং-উত্তর লক্ষীপ্রসাদ, থানা-কানাইঘাট, জেলা-সিলেট’কে Mc Dowell's ব্রান্ডের ২৪ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হইতেছে।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066