গোলাপগঞ্জ প্রতিনিধি:-
গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রাবাসী সমাজসেবী আকমল হোসেন উদ্যোগে ঢাকাদক্ষিণ ইউনিয়নের দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টার সময় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের হতদরিদ্রের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য প্রাবাসী আকমল হোসেন বলেন, সাধারণ মানুষের জন্য আমার এই ছোট্ট উপহার। আমি সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে কাজ কাজ করে যাচ্ছি। আমার তৌফিক অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করতে চাই। তাই আপনারা আমি ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। যাতে আগামিতে ও আমার সহযোগীতার হত অব্যাহত থাকে।
সভাপত্বিতে বক্তব্যে ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম বলেন, প্রবাসীদের আমরা মূল্যায়ন করতে হবে। কেননা যুক্তরাজ্য প্রবাসী আকমল হোসেন চাইলে বাংলাদেশে এই শীতবস্ত্র বিতরণ না করে আফ্রিকার কোন এক দেশে এ দান করতে পারতেন কিন্তু তিনি দেশ ও দেশের মানুষের টানে তার পরিবারের পক্ষ থেকে ঢাকাদক্ষিণে হতদরিদ্রের পাশে দাঁড়িয়েছ। তার জন্য আমার ইউনিয়নবাসীর পক্ষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এসময় উপস্থিত ছিলেন- ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহিম, আব্দুর রউফ, সাংবাদিক ও ইউপি সদস্য মাহমুদুল হাসান বাচ্চু, সাংবাদিক ফখরুল ইসলাম শাকিল, সমাজসেবী রায়হান আহমদ, আকমল, সাংবাদিক রিমন আহমদ, শিপন প্রমুখ।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066