সিলেট আলাপ ডেস্ক :আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষেণে বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা আসছেন। ভারত, ফিলিস্তিন, জাপান, ওআইসি ও আরব লীগের প্রতিনিধিরাও পর্যবেক্ষণে আসছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছিলেন, ব্যক্তি পর্যায়ে আন্তর্জাতিক গণমাধ্যমের ৩০-৩২ সাংবাদিক ও আফ্রিকান ইলেক্টোরাল ইউনিয়নের ১১ জন, সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট ফোরামের ৫ জন, ইউরোপীয় ইউনিউনের ৪ জন, এনডিআই ও আইআরআই’র ৫-৬ জন আবেদন করেছেন।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসির ঘোষণা অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। এছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।
রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ//

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066