গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে যুক্তরাজ্য প্রবাসী, শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী ড. রেণু লুৎফা স্কলারশিপ ২০২৩ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) গোলাপগঞ্জ উপজেলার আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মেধাবীদের এ স্কলারশিপ প্রদান করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী লেখক, সাংবাদিক ও আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আনোয়ার শাহজাহানের সভাপতিত্বে ও স্কুলের প্রাক্তন শিক্ষক সাংবাদিক ইমরান আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেটের জনপ্রিয় অভিনেতা ও ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠানের নাট্যকার বেলাল আহমদ মুরাদ।
প্রাক্তন শিক্ষার্থী সাহান আহমদের কোরআন তেলাওয়াতে শুরু হওয়া অনুষ্ঠানে জাতীয় সংগিত পরিবেশনা করেন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা ও শপথ বাক্য পাঠ করেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মারিয়া আক্তার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিটু কান্তি দেব, প্রাক্তন শিক্ষক শাহরিয়ার হোসেন, সহকারি শিক্ষক মেহদী হাসান মাহি, অভিনেতা ও সাংবাদিক আজিজ আহমদ বাবর, এলাকাবাসীর পক্ষ থেকে সাংবাদিক ফখরুল ইসলাম শাকিল, অভিভাবকদের পক্ষ থেকে সুলতান আহমদ শুভ, জাবেদুর রহমান, প্রাক্তন শিক্ষার্থী তাহমিনা বেগম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ী আনোয়ার মাছুম, গৌরা রঞ্জন কর, আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হুমায়ূন, সহকারি শিক্ষিকা সীমা বেগম, মাহমুদা আক্তার রুমা, অভিভাবক সদস্য মইজ উদ্দিন, কামাল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে শিশু শ্রেণীর ৩ জন, প্রথম শ্রেণীর ৩ জন, দ্বিতীয় শ্রেণীর ৩ জন, চতুর্থ শ্রেণীর ৩ জন ও পঞ্চম শ্রেণীর ৩ জন শিক্ষার্থীদের হাতে স্কলাশিপ তুলে দেন অতিথিবৃন্দ।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066