সিলেট আলাপ ডেস্ক :আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। বুধবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠকের পর এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি।
ব্রিফিংয়ে রওশন এরশাদ বলেন, আমি দেশ ও গণতন্ত্রের স্বার্থে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এবারও তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছি। বর্তমান নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তুতি গ্রহণ করেছিলাম। বর্তমানে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব সহযোগিতা না করার কারণে দলের পরীক্ষিত নেতা-কর্মীদের মনোনয়ন প্রদান করা হয়নি। এমতাবস্থায় দলের ও নেতাদের অবমূল্যায়ণ করার কারণে নির্বাচনে আমার অংশগ্রহণ করা সম্ভব নয়।’
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ//সৌরভ

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066