মুুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার:এইচএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এ বছর সিলেট বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬২ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৬৯৯ জন।
গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৯ দশমিক ৮১ শতাংশ। জিপিএ ৫ কমেছে তিন হাজার ১৮২ টি। ২০২২ সালে সিলেট বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৪৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল চার হাজার ৮৮১ জন।সিলেট বোর্ডের ওয়েব সাইটে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবছর বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ৮৩ হাজার ১২৩ জন। এর মধ্যে পাস করেছে ৫৯ হাজার ৫৩৬জন। এর মধ্যে ২৩ হাজার ৯১৬ জন ছেলে ও ৩৫ হাজার ৬২০ জন মেয়ে। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৬৯৯ জন। এর মধ্যে ৮১৯ জন ছেলে ও ৮৮০ জন মেয়ে।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066