সিলেট আলাপ ডেস্ক :এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। গত বছরের চেয়ে পাসের হার কমেছে ৭.৩১ শতাংশ। আর জিপিএ-৫ কমেছে ৮৩ হাজার ৯১৭টি। অন্যান্য কিছু সূচকেও নেতিবাচক ফল হয়েছে এবার। ফলাফলের এ অবনমনের কারণ খতিয়ে দেখছেন সংশ্লিষ্টরা। প্রাথমিকভাবে চারটি কারণ চিহ্নিত করেছে শিক্ষাবোর্ডগুলো।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, করোনার প্রভাব থাকার পরও এইচএসসিতে সবগুলো বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা, ইংরেজিতে ব্যাপক দুর্বলতা, যশোর শিক্ষাবোর্ড বিশেষভাবে খারাপ করা এবং করোনার সময়ের স্টাডি গ্যাপ এবার ফলাফলে ফেলেছে। এছাড়া, এ ব্যাচটি প্রায় এক বছর ঘরে বসে অনলাইনে ক্লাস করেছে। এর প্রভাবও পড়তে পারে ফলাফলে।
অবশ্য শিক্ষামন্ত্রীর দাবি, এই ফলাফল স্বাভাবিকই আছে, খারাপ নয়। করোনার আগের বছরগুলোর সঙ্গে তুলনা করলে দেখা যাবে পাসের হার সাধারণত ৭৫ থেকে ৮০ শতাংশের ঘরেই ছিল। মাঝে ২০২১ ও ২০২২ শিক্ষাবর্ষে পাসের হার বেড়ে ৯০ শতাংশের বেশি হয়েছিল। এর কারণ ছিল সংক্ষিপ্ত সিলেবাসে কম বিষয়ে পরীক্ষা নেওয়া। এ বছর আগের মতো স্বাভাবিক নিয়মে পরীক্ষায় ফেরায় ফলাফল ৮০ শতাংশের ঘরে নেমে এসেছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ//তওসিফ

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066