সিলেট আলাপ ডেস্ক :সিলেটে জালালাবাদ ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমারগাঁও বাস স্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতটার কিছু আগে একটি মোটরসাইকেলে দুজন লোক এসে প্রথমে বাসটির গ্লাস ভাংচুর করে। পরে ভেতরে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের অনেকগুলো সিট পুড়ে যায়। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থলে পুলিশ আসে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. খালেদ মামুন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// জুম্মন

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066