সিলেট আলাপ ডেস্ক :ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী কমিটির মাসিক বৈঠক শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় সুরমা মার্কেট সিডনি চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি যুবনেতা মুহাম্মাদ জাকির হোসাইন এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন জাকির এর পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ তাজুল ইসলাম।
মাসিক বৈঠকে কেন্দ্রীয় প্রেরিত সার্কুলার এর উপর আলোচনা পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সংগ্রামী সহ-সভাপতি মুহাম্মদ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু হানিফ, দপ্তর সম্পাদক মো ইজাজুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জুবায়ের আশরাফ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ তাজুল ইসলাম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ জুবায়ের আহমদ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুহাম্মদ সুজন আহমদ, উপসম্পাদক মুহাম্মদ অপু আহমদ, ফয়সাল আহমদ সহ নেতৃবৃন্দ।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// জুম্মন

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066