সিলেট আলাপ ডেস্ক :ছাতকে একই স্থানে পর-পর দু'টি দুর্ঘটনা ঘটেছে। ছাতক পৌর সভার রহমতবাগ এলাকায় ছাতক- সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে। সড়কে একটি ট্রাক দাঁড়নো অবস্থায় থাকায় ওই ট্রাকের সাথে সিএনজির ধাক্কা লেগে একটি দুর্ঘটনা ঘটেছে। পরবর্তীতে সিএনজি চালিত একটি অটোরিকশা দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা লেগে সিএনজি চালক সহ ৩ যাত্রী গুরুতর আহত হয়।
বৃহস্পতিবার রাতে দুর্ঘটনায় অটোরিকশা চালক দোয়ারা উপজেলার নৈনগাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র রুসমত আলী (৩০) সহ ৩ জন যাত্রী আহত হয়েছেন।
গুরুতর আহত যাত্রী নোয়ারাই ইউনিয়নের বেতুরা গ্রামের কাওছার আহমদ (২৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
পুলিশ জানায়,দুর্ঘটনা কবলিত ট্রাক ঢাকা (মেট্রো-ট-১৬-৬৮৫৫) ও অন টেস্ট সিএনজি চালিত অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে। ছাতক থানার এস আই আসাদুজ্জামান একজন যাত্রী নিহত হবার বিষয়টি নিশ্চিত করে জানান,দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন তিনি।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// সামিম

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066