বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোলে র্যাবের অভিযানে ২১ টি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে বেনাপোল পোর্ট থানার ভবের বেড় এলাকা থেকে এ ককটেল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, রাতে র্যাব-৬, যশোর এর অভিযানে বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের একটি পুকুরের পশ্চিম পাশে ঝোপের মধ্যে অভিযান চালিয়ে ১ টি বালতি ভর্তি (২১ টি) ককটেল বোমা উদ্ধার করে। উদ্ধারকৃত ককটেল বোমাগুলো অত্যন্ত বিপজ্জনক। এগুলো কোনো বড় ধরনের নাশকতামূলক কাজে ব্যবহার করা হতে পারতো।
র্যাব-৬, যশোর এর কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান, উদ্ধারকৃত ককটেল বোমাগুলো বেনাপোল পোর্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ককটেল বোমা মজুদকারীদের সনাক্ত ও গ্রেফতারে র্যাব-৬, যশোর ক্যাম্পের অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066