সিলেট আলাপ ডেস্ক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-০৪ (২৩২) সংসদীয় আসনের সংসদ সদস্য পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য, সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, শ্রম আদালত সিলেট এর শ্রমিক প্রতিনিধি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য নাজমুল আলম রোমেন।
সোমবার (২০ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়পত্র দাখিলকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সহ সম্পাদক মহি উদ্দিন মহি, সাবেল আহমদ, শ্রমিকলীগ নেতা কাইয়ুম চৌধুরী, নেওয়াজ শরীফ রাজু, মহানগর ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান, আবরার ফয়সল অভি প্রমুখ।
এসময় নাজমুল আলম রোমেন সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন ।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ//সুদীপ্ত

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066