সিলেট আলাপ ডেস্ক :তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতালের প্রথম দিনে সিলেটে নৈরাজ্য ও নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ৬জনকে আটক করেছে পুলিশ।
রোববার সিলেট মেট্টোপলিটন পুলিশ (এসএমপি) এর বিভিন্ন থানার অভিযানে তাদের আটক করা হয়।
এরমধ্যে কোতোয়ালী মডেল থানা পুলিশ ১জন, শাহপরাণ থানা পুলিশ ১ জন ও দক্ষিণ সুরমা থানা পুলিশ ৪জনকে আটক করেছে। তাৎক্ষনিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায় নি।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্টোপলিটন পুলিশ (এসএমপি) এর উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// প্রাপ্তি

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066