সিলেট আলাপ ডেস্ক :শেখ হাসিনার পদত্যাগ ও অবৈধ তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘন্টা হরতালের ১ম দিন রোববার সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল এর নেতৃত্বে রোববার দুপুরে নগরীর শাহী ঈদগাহ পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে টিভি গেইট পয়েন্টে গিয়ে প্রতিবাদ সভা করে।
প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন ভোট চোর ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতা আঁকড়ে থাকার জন্য রাষ্ট্র যন্ত্র গুলোকে দলীয় আজ্ঞাবহ বাহিনীতে পরিনত করে দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। পুলিশকে লাঠিয়াল বাহিনীতে রুপান্তর করে বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহের নেতাকর্মীদের নিধন করতে গুম, খুন,মিথ্যা গায়েবী মামলা দিয়ে গ্রেফতার ও নির্যাতন করছে। আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে তফসিল ঘোষণা করে আরেকটি নিশিরাতের ভোট ডাকাতির পায়তারা করছে। অবৈধ তফসিল বাতিল ও প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে রাজপথের চলমান গনতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়েই অচিরেই চুড়ান্ত ফায়সালা হবে এবং আওয়ামী ফ্যাসিবাদের পতন হবে ইনশাআল্লাহ।
মিছিলে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও সদস্য বৃন্দ এবং বিভি ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ//মাহফুজ

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066